NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

বাংলাদেশ সিরিজের জন্য সূচি প্রকাশ নিউজিল্যান্ডের


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

বাংলাদেশ সিরিজের জন্য সূচি প্রকাশ নিউজিল্যান্ডের

আসন্ন ভারত বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম টাইগার্স। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

বাংলাদেশের সঙ্গে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সাথে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। 

এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি:

১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

১ম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার

২য় টি-টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা