NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হিরো আলমকে মারধরের মধ্য দিয়ে শেষ ভোটগ্রহণ, চলছে গণনা


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ এএম

হিরো আলমকে মারধরের মধ্য দিয়ে শেষ ভোটগ্রহণ, চলছে গণনা

ঢাকা: ঢাকা-১৭ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। আজ সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে তেমন বড় ধরনের কোনো সহিংসতা লক্ষ করা যায়নি।

সারা দিন শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মারধরের শিকার হন।

 

জানা গেছে, বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে বিকেল ৩টা ১৮ মিনিটে প্রবেশ করেন হিরো আলম।

এ সময় সঙ্গে ছিলেন তার সমর্থকরাও। নৌকার প্রার্থী আরাফাতের সমর্থকরা তখন ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এরপর হিরো আলম কেন্দ্রের পশ্চিম পাশের ভবনের একটি কক্ষে ঢুকতে যান। তখন নৌকার সমর্থকরা তাকে গালাগালি শুরু করেন।
তাদের মধ্য থেকে একজন হিরো আলমকে ধাক্কা দেন। এতে হিরো আলম খেপে যান এবং সেই যুবকের দিকে তেড়ে যান।

 

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। এদিন আসনটির ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

 

এই নির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞা।