NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে ১১ উড়োজাহাজের চুক্তি বিমানের ভিসা জালিয়াতির তথ্য জানাতে অনলাইন পোর্টাল চালু করল যুক্তরাষ্ট্র বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তি
Logo
logo

ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররা


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

ভারতকে হারানোর পুরস্কার পাবেন নারী ক্রিকেটাররা

সাধারণত বাংলাদেশ ক্রিকেট দল যখন বড় কোনো দলকে হারায় তখনি বোনাস বা পুরস্কার পেয়ে থাকেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবসময় ক্রিকেটারদের মাঠের অবদানকে বড় করে দেখেন। গতকাল রোববারও তেমন ঘটনা ঘটেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশের নারী ক্রিকেট গতকাল নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়ের দেখা পেলো। এশিয়ান জায়ান্ট ভারতীয় নারী দলকে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে পরাজিত করেছে বাংলার বাঘিনীরা। বৃষ্টিবিঘ্নিত লো-স্কোরিং ম্যাচে ভারতের বিপক্ষে জয় এসেছে ৪০ রানের ব্যবধানে।  

ভারতীয় নারী দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচ জয় উপলক্ষ্যে কিছু না কিছু পাবেন নারী দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষে গণমাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন। এ সময় তিনি জানান, 'আপনারা জানেন বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়েতো অবশ্যই (বিশেষ কিছু) থাকবে আশা করি।'

'অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পাচ্ছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি-টোয়েন্টি। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত।' যোগ করেন সুজন

এদিকে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও এখনই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজ জয়ের পরেই উল্লাস করতে চান তিনি।