NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রে পা রাখলেন মেসি


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রে পা রাখলেন মেসি

ক্যারিবিয়ান দ্বীপ বাহামাতে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় পা রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুয়েকদিনের মধ্যে তিনি সেখানকার মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে পারেন। এরপরই আগামী রোববার (১৬ জুলাই) ক্লাবটির বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন সাবেক এই পিএসজি ফরোয়ার্ড। তার স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এমন তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) ফ্লোরিডার ফোর্ট লডারডেল এয়ারপোর্টে তাকে বিমান থেকে নামতে দেখা যায়। গত ৮ জুন বার্সেলোনা ও সৌদি আরবের ক্লাব আল হিলালকে হতাশ করে মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন মেসি। সবাইকে অনেকটা চমকে দিয়েই তিনি সকার ক্লাবটিতে যাওয়ার এই সিদ্ধান্ত নেন। ইতোমধ্যে নিজের নতুন ঠিকানায় পৌঁছে গেছেন মেসি।

ধারণা করা হচ্ছে আগামী ২১ জুলাই ইন্টার মায়ামির হয়ে অভিষেক হতে যাচ্ছে মেসির। লিগ কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর দল ক্রুজ আজুলের বিপক্ষে আর্জেন্টাইন তারকা প্রথম মাঠে নামবেন বলে মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরার্ল্ডকে জানিয়েছেন ক্লাবটির ব্যবস্থাপনা মালিক হোর্হে মাস। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়। যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়ায় ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল।

নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। পাবলিক টিভিকে দেওয়া ‘কি টু ইটারনিটি’ শীর্ষক অনুষ্ঠানে মেসি বলেছেন, ‘গৃহীত সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মুখোমুখি হতে আমি অনেক বেশি আগ্রহী। আমার মানসিকতা এবং মর্যাদাবোধ কখনও পরিবর্তন হবে না। যেখানেই যাই না কেন নিজের এবং দলের জন্য নিজের সর্বোচ্চ ফলাফল এনে দিতে আমি প্রস্তুত।