NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

দলবদল নিয়ে যা বললেন দিবালা


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৯:১৯ এএম

দলবদল নিয়ে যা বললেন দিবালা

চলমান গ্রীষ্মকালীন দলবদলে পাওলো দিবালার চেলসিতে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তাকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে দেখতে চান ব্লুজদের অধিনায়ক থিয়াগো সিলভাও। তবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা স্ট্যামফোর্ড ব্রিজে যাওয়ার জল্পনা-কল্পনা উড়িয়ে দিলেন। জানালেন, এএস রোমাতেই থাকছেন তিনি।

গত মৌসুমটি খুব বাজে কেটেছে চেলসির। প্রিমিয়ার লিগে তারা হয় দ্বাদশ। এটি ১৯৯৩-৯৪ মৌসুমের পর লিগে তাদের সবচেয়ে বাজে ফল। সেই ধাক্কা সামলে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে আগামী মৌসুমে ঘুরে দাঁড়াতে উন্মুখ হয়ে আছে তারা। সেজন্য চলছে স্কোয়াড ঢেলে সাজানোর কাজ। ইতোমধ্যে ক্লাব ছেড়ে গেছেন বেশ কয়েকজন, যোগ দিয়েছেন দুই স্ট্রাইকার সেনেগালিজ নিকোলাস জ্যাকসন ও ফরাসি ক্রিস্তোফার এককুনকু। তবে আক্রমণভাগের শক্তি আরও বাড়াতে স্বদেশি দিবালার দিকে পচেত্তিনোর নজর পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর।

দিবালাকে সতীর্থ হিসেবে পেতে আগ্রহী সিলভাও। আগের দিন রোববার ফর্মুলা ওয়ান রেস দেখতে যাওয়া অভিজ্ঞ ব্রাজিলিয়ান ডিফেন্ডার স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন, 'আমি পাওলো দিবালাকে এখানে দেখেছি। (গণমাধ্যমে) তার চেলসিতে যোগ দেওয়ার খবর উঠে আসছে। আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি যে সে (চেলসিতে) আসছে কিনা। তবে সে কোনো জবাব দেয়নি। সে বিশ্বমানের খেলোয়াড়। তার সঙ্গে খেলতে আমার ভালো লাগবে এবং তাকে চুক্তিবদ্ধ করাটা বিশাল ব্যাপার হবে। দেখা যাক কী ঘটে।'

 

উইম্বলডন ও ফর্মুলা ওয়ান রেস দেখে ইংল্যান্ড থেকে রোববারই ইতালির রাজধানী রোমায় ফিরেছেন দিবালা। বিমানবন্দরে তার অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। সেখানে লারোমা টোয়েন্টি ফোরকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান তিনি। দিবালার মন্তব্য পর্তুগিজ কোচ জোসে মরিনহোর অধীনে থাকা রোমার জন্য স্বস্তির হলেও চেলসির দিক থেকে তা হতাশাজনক। দিবালা বলেন, 'আমি প্রাক-মৌসুম নিয়ে রোমাঞ্চিত। ভ্রমণের কারণে আমি কিছুটা ক্লান্ত। আমি এখানে (রোমায়) আনন্দে আছি এবং আমি থাকছি কিনা? হ্যাঁ, আগামীকাল (সোমবার) থেকে আমাদের অনুশীলন শুরু হচ্ছে।'

জুভেন্তাস ছেড়ে গত মৌসুমে ইতালিয়ান সিরি আর আরেক ক্লাব রোমাতে নাম লেখান দিবালা। দুই পক্ষের মধ্যে চুক্তি হয় তিন বছরের জন্য। অর্থাৎ আরও দুই মৌসুম রোমাতে থাকার কথা রয়েছে ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের। ২০২২-২৩ মৌসুমে দলটির হয়ে দারুণ পারফর্ম করেন দিবালা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ১৮ গোল ও ৮ অ্যাসিস্ট করেন তিনি। রোমার উয়েফা ইউরোপা লিগে রানার্সআপ হওয়ার পেছনে তার ছিল বড় অবদান।