NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের দুজন ঢাকায়


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ পিএম

ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের দুজন ঢাকায়

নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যবিশিষ্ট প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের দুই সদস্য ঢাকায় এসেছেন। বাকি চারজন শনিবার (৮ জুলাই) মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ইইউর ঢাকা অফিস এসব তথ্য নিশ্চিত করেছে।

ইইউ জানায়, প্রতিনিধিদলের সদস্যরা দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ে তারা ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন। তারা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞ দলটি তাদের মূল্যায়ন মতামত জমা দেবেন ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের কাছে। তাদের মতামত ইতিবাচক হলে পরবর্তীতে আরও প্রতিনিধিদল পাঠাবে ইইউ। আর সবকিছু ঠিক থাকলেই অর্থাৎ প্রতিনিধিদলের মূল্যায়নের ওপর ভিত্তি করে বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইইউ প্রধান।

ঢাকা মিশনে দলটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিকস ও নিরাপত্তা ইত্যাদি বিষয়াদি মূল্যায়ন করা। দলটি বাংলাদেশে অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠিয়েছিল ইইউ। কিন্তু ২০১৪ সালের নির্বাচন অংশগ্রহণমূলক নয় বলে সেবার পর্যবেক্ষক দল পাঠায়নি ইইউ। সবশেষ, ২০১৮ সালের নির্বাচন নির্বাচন কমিশন ইইউর পর্যবেক্ষক দলকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানায়নি।