NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
আ.লীগের সভা: শেখ হাসিনার প্রত্যাবর্তন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি আবারো ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী লাউতারোর জায়গায় আর্জেন্টিনা দলে সুযোগ পেতে পারেন ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অপূর্ব?
Logo
logo

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের টেস্ট রান বিকেলে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ এএম

আগারগাঁও-মতিঝিল অংশে মেট্রোরেলের টেস্ট রান বিকেলে

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দ্বিতীয় অংশের টেস্ট রান শুক্রবার (৭ জুলাই) থেকে শুরু হবে। বিকেল চারটায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগারগাঁও স্টেশন থেকে এর উদ্বোধন করবেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শুক্রবার আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধন করবেন। 

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে অক্টোবর নাগাদ যাত্রী পরিবহনের লক্ষ্য রয়েছে।

আগারগাঁও-মতিঝিল অংশে টেস্ট রান সফল হলে শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করবে মেট্রোরেল।  

মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশন ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও।  

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি, যথা- বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।  

এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন- ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ শতাংশ কাজ শেষ।