NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ছবি তোলার জন্য মিনতি করিনি—ট্রাম্পকে মেলোনির জবাব লেবাননে যুদ্ধবিরতি শুরু হাইতির জালে ব্রাজিলের গোল উৎসব অর্থাভাবে আটকে ছিল মারাঠি সিনেমা, মুক্তির ব্যবস্থা করে দিলেন শাহরুখ জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা
Logo
logo

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১০:৩৬ এএম

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

অনুষ্ঠিত হয়েছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবেরর বার্ষিক বনভোজন। নিউইয়র্ক সিটির অদূরে লং আইল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হেকশ্চার স্টেট পার্কে এ উপলক্ষে গণমাধ্যম কর্মী, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা অংশ নেয়।

প্রবাস প্রজন্মের উচ্ছ্বাসেও কমতি ছিল না বিভিন্ন প্রতিযোগিতা থাকায়। ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি মো. আবুল কাশেমের সমন্বয়ে কার্যকরী কমিটির সকল কর্মকর্তা বনভোজনের অতিথিগণকে স্বাগত জানান। 

বিনোদনমূলক খেলাধূলার পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন অভির নেতৃত্বে অন্য সদস্য-কর্মকর্তারা। 

 

নিউইয়র্কে অন্যতম জনপ্রিয় ‘আব্দুল্লাহ স্যুইঁস এ্যান্ড রেস্টুরেন্ট’ ও সাপ্তাহিক আজকালের সৌজন্যে অনুষ্ঠিত মধ্যাহ্নভোজের পর যুগ্ম সম্পাদক শাহ ফারুক সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা ঘটান। পড়ন্ত বিকেলে গানে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী শাহ মাহবুব, শেফালি সারগাম এবং লাল্টু মিয়া।

সবশেষে ছিল নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক বিমানের টিকেট, স্বর্ণালংকার এবং নগদ অর্থ পুরস্কারের র‌্যাফেল ড্র হয়। ১২টি পুরস্কারের অধিকাংশই পেয়েছেন ক্লাবের নির্বাহী কমিটির সদস্য আলিম খান আকাশ এবং সভাপতি রাশেদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদিত্য শাহীন, জলি আহমেদ ও শাহ ফারুক।