NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ | ২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা প্লে-অফের সমীকরণে গুরুত্বপূর্ণ লড়াই: সিটি ফিল্ডে এনওয়াইসিএফসির মুখোমুখি এলএএফসি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমবে ৫ শতাংশ : তিতুমীর যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ শিক্ষক নিহত ছাত্র আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগ করবেন না জানালেন প্রধানমন্ত্রী
Logo
logo

চীনে ভারী বর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৭ পিএম

চীনে ভারী বর্ষণে অন্তত ১৫ জনের প্রাণহানি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে প্রবল বৃষ্টিতে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সংবাদমাধ্যমের খবরে ভারী বর্ষণে প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং জনসাধারণকে বৈরী আবহাওয়া থেকে রক্ষায় ব্যাপক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত কয়েক সপ্তাহে দেশটিতে ভারী বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও প্রাণঘাতী ভূমিধসের একাধিক ঘটনা ঘটেছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে শিলাবৃষ্টি ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার ফলে দেশটির অনেক অংশে দুর্দশা তৈরি হয়েছে।

চংকিংয়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা দেখা দেওয়ায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বন্যায় চংকিংয়ের বিভিন্ন এলাকায় সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বাড়িঘর ও গাড়ি ভেসে গেছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, সাম্প্রতিক বন্যায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া বুধবার ভোর পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন।

সিনহুয়া বলছে, সর্বশেষ ভারী বৃষ্টিপাতের কারণে চংকিংয়ের এক লাখ ৩০ হাজারের বেশি মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এতে সাড়ে ৭ হাজার হেক্টরেরও বেশি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলছে, চংকিংয়ের উত্তর-পূর্বাঞ্চলের ওয়ানঝো জেলায় বন্যায় ২২৭ দশমিক ৮ মিলিয়ন ইউয়ানের (৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার) অর্থনৈতিক ক্ষতি হয়েছে।