NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

আরপিও নিয়ে প্রেস ব্রিফিং করবেন সিইসি


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৪ এএম

আরপিও নিয়ে প্রেস ব্রিফিং করবেন সিইসি

ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল নিয়ে মুখ খুলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস ৯ জুলাই এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।

ব্রিফিংটি নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অনুষ্ঠিত হবে।

 

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস হওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে বুধবার (৫ জুলাই) সিইসি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব। বিলটি আইন হিসেবে গেজেট আকারে প্রকাশ হোক।’

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে গত মঙ্গলবার।

এতে ভোট বন্ধে ইসির ক্ষমতা কমে যাচ্ছে বলে অভিযোগ বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। তবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেছেন, নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

 

ইতিমধ্যে অন্য রাজনৈতিক দল ও সুধীসমাজের প্রতিনিধিরাও বিলটি পাস হওয়ায় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।