NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

'মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে' :আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৯ এএম

'মানবাধিকার ইস্যুতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে' :আইনমন্ত্রী

ঢাকা: সরকার দেশে মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।

আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরো জানান, জাতীয় মানবাধিকার কমিশন সৃষ্টির পর থেকে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।

জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও গতিশীল করতে সরকার সর্বদা সচেষ্ট। কমিশন যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সরকার অনুকূল পরিবেশ বজায় রেখেছে।

 

আনিসুল হক জানান, আমাদের দেশে সরকার মানবাধিকারের প্রতি সজাগ দৃষ্টি দেওয়ার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সাড়া পড়েছে এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

একই দলের নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, যৌতুক নিরোধ আইনের অধীনে দেশের বিভিন্ন আদালতে (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত) ৪১ হাজার ৬৯৩টি মামলা রয়েছে।

ঢাকা জেলায় যৌতুকের মামলার সংখ্যা সবচেয়ে বেশি। এখানে তিন হাজার ৮৭৯টি মামলা রয়েছে। অপরদিকে সবচেয়ে কম মামলা রয়েছে রাঙামাটি জেলায়। এ জেলায় ১৬টি মামলা রয়েছে।