NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

চার দিনের সফরে ঢাকায় জা‌তিসং‌ঘ মহাস‌চিবের বিশেষ প্রতিনিধি


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৭:০৮ পিএম

চার দিনের সফরে ঢাকায় জা‌তিসং‌ঘ মহাস‌চিবের বিশেষ প্রতিনিধি

চার দিনের সফরে ঢাকায় এসেছেন জা‌তিসং‌ঘ মহাস‌চিবের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি ম্যামি মিজুতোরি।

সোমবার (৩ জুলাই) বিশেষ প্রতিনিধি মিজুতোরি ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জা‌নায়, জা‌তিসং‌ঘের মহাস‌চি‌বের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি ম্যামি মিজুতোরির চার দি‌নের সফ‌রে সোমবার তা‌কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের মাল্টিটারাল ইকোনমিক অ্যাফেয়ার্সের মহাপরিচালক ফাইয়াজ মুরশিদ কাজী।
 
জানা গেছে, বিশেষ প্রতিনিধি মিজুতোরি বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন এবং দু‌র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমা‌নের স‌ঙ্গে বৈঠ‌কের কথা র‌য়ে‌ছে মিজুতোরির। এর বা‌ইরে মিজুতোরি দুর্যোগ ঝুঁকিপ্রবণ কিছু অঞ্চল প‌রিদর্শ‌নের কথা র‌য়ে‌ছে।