NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রপ্তানি আয় বেড়েছে ৩৪৭ কোটি মার্কিন ডলার


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৪, ০৮:১৮ এএম

রপ্তানি আয় বেড়েছে ৩৪৭ কোটি মার্কিন ডলার

বিদায়ী বছরে আগের অর্থবছরের তুলনায় বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পণ্য রপ্তানি বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। সোমবার (৪ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্যমতে, জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত বিশ্ববাজারে ৫ হাজার ৫৫৫ কোটি ৮৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ মূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর আগের অর্থবছর ২০২১-২২ সালে রপ্তানি আয় হয়েছিল ৫ হাজার ২২৮ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৩৪৭ কোটি ৬১ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

আগের বছরের তুলনায় রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রা তুলনায় ৪ দশমিক ২১ শতাংশ কমেছে।