NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০৬:৩৯ এএম

>
পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

এক বছরের কিছু বেশি সময় পর পাকিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পাকিস্তান ফুটবল ফেডারেশনে (পিএফএফ) তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং পরবর্তীতে ফিফার গঠিত কমিটিকে অবজ্ঞা করার কারণে দেশটি নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।

গত এপ্রিলে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থেকে পিএফএফকে মুক্ত করতে ফিফা একটি ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করেছিল। তবে পিএফএফের তৎকালীন সভাপতি আশফাক হুসেন সেই কমিটিকে বিতাড়িত করেন।

আশফাক হুসেনের সভাপতি হওয়ার বিষয়টিকে শুরু থেকেই অনুমোদন দেয়নি ফিফা। এরপরও ফিফার সিদ্ধান্তের প্রতি তার অবজ্ঞা প্রদর্শনের কারণে দেশটির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

বুধবার (২৯ জুন) ব্যুরো অব দ্য ফিফা কাউন্সিল এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। এই প্রসঙ্গে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘ফিফার নরমালাইজেশন কমিটি পিএফএফের পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে পাওয়ার পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পিএফএফের কোনো পক্ষ নরমালাইজেশন কমিটির কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে পাকিস্তান ফের নিষেধাজ্ঞার মুখে পড়বে বলেও নিশ্চিত করেছে ফিফা। নরমালাইজেশন কমিটির মেয়াদও আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।