NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, অক্টোবর ১৮, ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নে ৫৪০ দিনের সুবিধা বাতিল নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী রাশিয়াকে তহবিল জোগাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ জেলেনস্কির বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প মেসির ইন্টার মায়ামির সামনে আটলান্টা ইউনাইটেডের চ্যালেঞ্জ, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ের অপেক্ষা
Logo
logo

ফ্রান্সে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৯:৫৪ এএম

ফ্রান্সে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ঢাকা: টানা ছয় দিন ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে ফ্রান্স। তাই দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। রবিবার দূতাবাস থেকে জনসতর্কতামূলক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন প্যারিসের কাছাকাছি স্থান নস্তের শহরতলিতে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়।

এ ঘটনার পর প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। অনলাইন সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে, অভিভাষী অধ্যুষিত এলাকা- বেজোনস, জেনিভিলিয়ার্স, গার্গেন-নেস-গোনেসে, অ্যাসিনিয়েরেস-সুর সেইন, মন্ট্রিউই, নিউলিপুর-মারুন, ফ্ল্যামাট, মিউডনসহ মার্সেই এবং রোখদো শহরে ব্যাপক দাঙ্গা, লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। প্রায় সহস্রাধিক লোক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্রান্সের কোনো কোনো এলাকায় সান্ধ্য আইন জারিসহ যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানানো হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশি কেউ ক্ষতিগ্রস্ত হলে বা বাংলাদেশি মালিকানাধীন কোনো ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হলে বাংলাদেশ দূতাবাস প্যারিসের ই-মেইল: consular.paris@mofa.gov.bd এবং হটলাইন নম্বর +337534653 39 এ জরুরি ভিত্তিতে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।