NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

আমরা নিজের পায়ে দাঁড়াব : প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৫ পিএম

আমরা নিজের পায়ে দাঁড়াব : প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা নিজের পায়ে নিজে দাঁড়াব, বিশ্ব দরবারে মাথা উচু করে আমরা চলবো। এখনকার বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারে না। বিশ্বব্যাপী সকলেই এখন সম্মানের চোখে দেখে।’

আজ সোমবার (৩ জুলাই) সকালে নিজ কার্যালয়ে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এখানে অনেকে অন্য দলের লোকও আছেন। আমরা কিন্তু কে ভোট দিল না দিল সেটা দেখি না। দেশের সব জনগণের জন্য কাজ করি। আমি যা করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণে করি।
আমি ঘর করে দিয়েছি, সেখানে কে ভোট দিল না দিল সেটা দেখিনি। সব উন্নয়নের ক্ষেত্রেই আমরা সেটা করি।  

 

মেয়র-কাউন্সিলদের উন্নয়নের কেন্দ্রবিন্দু আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, উন্নয়ন আপনাদের ওপর নির্ভর করে। আমাকে তিনশ সিট দেখতে হয়।

আপনারা নিজ নিজ এলাকা দেখবেন। আপনি আপনার এলাকা নিয়ে পরিকল্পনা করবেন। মানুষের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে।

 

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, দু’বেলা দু’মোঠো খেতে পারে, সাবাই যেন উন্নত জীবন পায় সেটাই আমরা চাই।’ মেয়র-কাউন্সিলদের উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।