NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:২৮ পিএম

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন

নিউইয়র্ক: বুধবার নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশিদের বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার, ওজোনপার্কে আল আমান জামে মসজিদ, ব্রুকলীনে বায়তুল জান্নাহ মসজিদ, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এবং নিউজার্সিতে প্যাটারসন জামে মসজিদের ব্যবস্থাপনায়। 

হাজার হাজার মুসল্লি একেকটি জামাতে অংশ নেন। কাউন্সিল অন ইসলামিক রিলেশন্স’র তথ্য অনুযায়ী, সারা আমেরিকায় ৩ হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায় ঈদ জামাত অনুষ্ঠিত হলো। নামাজ শেষেই অনেক প্রবাসী নিকটস্থ পশু খামারে ছুটে যান এবং পছন্দের পশু করবানি করেন। 
টেক্সাস, ফ্লোরিডা, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, মিশিগান প্রভৃতি স্টেটের প্রবাসীদের অনেকেই খোলা মাঠে পশু করবানি দিয়েছেন এবং পরিবার-পরিজনসহ করবানির মাংস ভাগাভাগি করেন। 
প্রবাস প্রজন্মে করবানির মাহাত্ম ও তাৎপর্য অনুধাবনে এটি বাস্তবভিত্তিক পরিক্রমা বলে অনেকে উল্লেখ করেন। নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, বস্টন, প্রভৃতি স্থানের বাংলাদেশি স্টোরগুলো করবানির অর্ডার নিয়েছে। সেগুলোর মাংস পাওয়া যাবে ঈদের দিন রাত অথবা পরের দিন। আবহাওয়া চমৎকার হওয়ায় ঈদ জামাতের পর অনেকে প্রিয়-পরিচিতজনের বাসায় যান এবং শুভেচ্ছা বিনিময় করেন। নতুন পোশাকে প্রবাস প্রজন্মও ছিল উৎফুল্ল। অনেকেই ঈদ জামাতে অংশ নেয়।