NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ১৬, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

স্পিকারের সঙ্গে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৫ পিএম

স্পিকারের সঙ্গে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে. মোহাম্মদ সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই উন্নয়ন, এসডিজি লক্ষ্যমাত্রা, লিঙ্গ সমতা, শিশু শ্রম, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আজ রবিবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিস গুইন লুইস, ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিতসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে আমিনা জে. মোহাম্মদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ কাজের প্রশংসা করেন।

তিনি বলেন, 'দেশের টেকসই উন্নয়নে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।'

 

এ সময় স্পিকার বলেন, 'টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষ্যমাত্রার সাথে দেশিয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক। কোভিড অভিঘাতের কারণে সময়ক্ষেপণ হলেও ২০৩০ এর মধ্যে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। নিজ নিজ নির্বাচনী এলাকায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ দূরীকরণ, নারীর প্রতি সহিংসতা রোধে আন্তরিকভাবে কাজ করছেন জাতীয় সংসদ সদস্যরা।

জাতীয় সংসদও এসকল ক্ষেত্রে তাদের সকল সহায়তা প্রদান করছে।'

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ডেলটা প্লান-২১০০ প্রণয়ন করেছেন উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, 'এই ব-দ্বীপের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত কর্মসূচিতে জাতীয় সংসদও অংশগ্রহণ করবে। এদেশের তরুণ প্রজন্ম বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কন্যাশিশুরা জীবনের বিভিন্ন পর্যায়ে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো একটি মডেলের মধ্যে এনে তাকে বিভিন্ন সহায়তা প্রদানের মাধ্যমে সক্ষম ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য কাজ চলমান রয়েছে।

' কর্মজীবী মহিলাদের কাজের পরিবেশ উন্নয়নে সকলকে সচেষ্ট হবার আহ্বান জানান তিনি।