NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

টি-টেন লিগে দল পেলেন মুশফিক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

টি-টেন লিগে দল পেলেন মুশফিক

জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফটের আগেই বেশ কয়েকটি দলই একাধিক ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আগামী ২ জুলাই অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের ড্রাফট। 

মুশফিককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফালোস। একই দলে হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদ।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসছে জিম-আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে জিম সাইবার সিটি। দেশটির অন্যতম বড় রিয়েল স্টেট প্রতিষ্ঠান সিটি। 

সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটারদের তালিকা-

হারারে হ্যারিকেন্স- ইয়ন মরগান, এভিন লুইস, শাহনাওয়াজ দাহানী ও রবিন উথাপ্পা। 

ক্যাপ টাউন সাম্প আর্মি- ভানুকা রাজাপাকশে, করিম জানাত, রহমানউল্লাহ গুরবাজ, মাহিশ থিকশানা।

ডারবান কালান্দার্স- আসিফ আলী, সিসান্দা মাগালা, জর্জ লিন্ডে, হজরতউল্লাহ জাজাই।

জোবার্গ বাফালোস- ইউসুফ পাঠান, মুশফিকুর রহিম, টম ব্যান্টন, নূর আহমেদ।

বুলাওয়ে ব্রেভস- সিকান্দার রাজা, অ্যাস্টন টার্নার, টাইমাল মিলস, বেন ম্যাকডারমট।