NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ওডেসায় অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলা, নিহত অন্তত ১০


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৯ এএম

>
ওডেসায় অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার হামলা, নিহত অন্তত ১০

কৃষ্ণসাগর তীরবর্তী ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার (১ জুলাই) ভোরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ওডেসার আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘একটি বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।’

ব্রাতচুক ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে আরও জানান, রাশিয়ার এই হামলায় তিন শিশুসহ সাতজন আহত হয়েছেন। তিনি বলেন, হামলার পর ভবনের একটি অংশ ধসে পড়ে এবং কিছু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। এ ঘটনায় উদ্ধার অভিযান চলছে।

এদিকে একই অঞ্চলের একটি রিসোর্টে আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে ব্রাতচুক জানান। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে হামলার পর প্রাথমিকভাবে বলা হয়, রাতের এই হামলার ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এসব হামলার ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করতে পারেনি।

এর আগে গত এপ্রিলের শেষের দিকে ওডেসার একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী। এতে সেসময় ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন মা ও তার তিন মাস বয়সী শিশুও ছিল।