NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নতুন সভাপতি ড. আবুল হাসনাৎ, সম্পাদক জাকির হোসেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:১১ এএম

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নতুন সভাপতি ড. আবুল হাসনাৎ, সম্পাদক জাকির হোসেন

সিডনির ল্যাকেম্বায় গ্রামীণ রেস্টুরেন্টের কনফারেন্স হলে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ড. খায়রুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন আব্দুল জলিল, শফিকুল আলম, এমদাদ হক, আমজাদ খান, নির্মাল্য তালুকদার, শেখ হৃদয়, উবায়দুল হক, নোমান শামীম, বাবুল হাসান বাবু, ওসমান গনি প্রমুখ।

উদ্বোধনী অধিবেশনে বিগত দিনের সাংগঠনিক কার্যক্রমের চুলচেরা বিশ্লেষণ করা হয় এবং সংগঠনকে আরও গতিশীল করবার জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় বক্তারা অস্ট্রেলিয়ায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশে-বিদেশে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতীতের মতো আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সাব্জেক্ট কমিটির সভায় প্রধান নির্বাচন কমিশনার নাসিম সামাদ ও সহকারী নির্বাচন কমিশনার সৈয়দা তাজমিরা আক্তার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন। সভায় সভাপতি পদে ড. আবুল হাসনাৎ মিল্টন এবং সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন নির্বাচিত হন।