NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

তিন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স জুনে


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৭:০৭ পিএম

তিন মাসে সর্বোচ্চ রেমিট্যান্স জুনে

ঢাকা: জুনের প্রথম ২৩ দিনে প্রবাসীরা ১ দশমিক ৭৯ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। ফলে, জুনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রবাসীরা গত মে'তে ১.৬৯ বিলিয়ন ডলার এবং এপ্রিলে ১.৬৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

গত ১ জুন-২৩ জুন পর্যন্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সর্বোচ্চ ২৯১ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক ১১৫ মিলিয়ন ডলার লেনদেন করে দ্বিতীয় এবং বেসরকারি প্রিমিয়ার ব্যাংক ১১৪ মিলিয়ন ডলার লেনদেন করে তৃতীয় অবস্থানে আছে।