NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩, ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি দেশে আসছে আজ ইরান যুদ্ধের মধ্যে ‘কিছু’ অস্ত্রের মজুত কমেছে : ট্রাম্প জাতীয় পতাকা, সেনাবাহিনী, সংসদ সবই আছে, নেই শুধু দেশটাই! ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বন্ধ প্রায় ৪০০ স্কুল মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ
Logo
logo

ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১৩ পিএম

>
ঘাম ঝরানো জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল

বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম জয়ের লক্ষ্য সামনে রেখেই উইম্বলডনের সেন্টার কোর্টে পা রেখেছেন রাফায়েল নাদাল। তবে সেই পথ খুব একটা মসৃণ হয়ে ধরা দিচ্ছে না তার কাছে। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনদোলোকে হারিয়েছিলেন ৩-১ গেমে, দ্বিতীয় রাউন্ডেও একই ব্যবধানে জিতলেন নাদাল, এবার তার প্রতিপক্ষ হিসেবে ছিলেন লিথুয়ানিয়ার রিকার্দাস বেরাংকিস।

এই নিয়ে দুই রাউন্ডেই একটি করে সেট হারালেন নাদাল। পারফরম্যান্সের দিক দিয়েও নজর কাড়তে পারেননি রেকর্ড ২২ গ্র্যান্ডস্লামের মালিক এই স্প্যানিশ কিংবদন্তি। আপাতত অভিজ্ঞতার জোরেই সহজ প্রতিপক্ষদের বিপক্ষে উতরে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুন) বেরাংকিসের বিপক্ষে প্রথম সেট সহজেই জিতে নেন নাদাল। কিছুটা প্রতিরোধের মুখে পড়েন দ্বিতীয় সেটে, একটা সময় ৩-১ লিডও পেয়ে গিয়েছিলেন লিথুয়ানিয়ার টেনিস তারকা। তবে এরপরই নাদাল ফেরেন স্বরূপে, প্রথম সেটের মতো সেই সেটও জিতে নেন ৬-৪ ব্যবধানে।

তবে তৃতীয় সেটে এসে পা হড়কায় নাদালের। এবার বেরাংকিসের কাছে সেই ৬-৪ ব্যবধানে ধরাশায়ী হন তিনি। তবে চতুর্থ সেটে বেরাংকিসকে আর কোন সুযোগ দেননি নাদাল, ৬-৩ ব্যবধানে সেট জিতে নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন তিনি। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ইতালির ২৭তম বাছাই লরেঞ্জো সনেগো।

এদিকে আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় তৃতীয় রাউন্ডে মিওমির কেচমানোভিচের বিপক্ষে কোর্টে নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচ।