NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১২১


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৬ এএম

করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ১২১

ঢাকা: শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনায় দুজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে। 

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২১ জনের শরীরে। রবিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৮৫টি ল্যাবে এক হাজার ৭৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট এক হাজার ৭৪৪টি নমুনা। এসব পরীক্ষায় ১২১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জনে।

 

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৬ দশমিক ৯৪ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ ভাগ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দাঁড়িয়েছে এক দশমিক ৪৪ ভাগ।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৪৬ জন।

এ নিয়ে ভাইরাসটি থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৮ হাজার ২০০ জনে।