NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলা : ১১ দূতাবাসের উদ্বেগ


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৯:১৬ এএম

সাংবাদিক গোলাম রব্বানির ওপর হামলা : ১১ দূতাবাসের উদ্বেগ

ঢাকা: সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলার ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ১১ দূতাবাস। আজ বৃহস্পতিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের ওপর ১৫ জুনের ভয়াবহ হামলার ঘটনায় আমরা, বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্নস্বাক্ষরকারী সদস্যরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করে ব্যবস্থা নিয়েছে জেনে আমরা গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছি।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করা দূতাবাস ও হাইকমিশনগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।