NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ডা. সংযুক্তা সাহাকে সেন্ট্রাল হাসপাতালের লিগ্যাল নোটিশ


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৭:২১ পিএম

ডা. সংযুক্তা সাহাকে সেন্ট্রাল হাসপাতালের লিগ্যাল নোটিশ

ঢাকা: গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার দেওয়া বক্তব্য সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে আইনি নোটিশ দিয়েছে সেন্ট্রাল হসপিটাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন হসপিটালটির আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম সোহেল।

তিনি বলেন, গত মঙ্গলবার (২০ জুন) ডা. সংযুক্তা সাহা এক সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হসপিটাল নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য সাত দিনের মধ্যে প্রত্যাহার করতে বুধবার (২১ জুন) তাকে রেজিস্ট্রি ডাকযোগে ও ই-মেইলে আইনি নোটিশ পাঠিয়েছি।

সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

গত মঙ্গলবার পরীবাগে নিজ বাসায় সেন্ট্রাল হসপিটাল, রোগী আঁখি ও তার সন্তানের মৃত্যু ও তাকে নিয়ে করা মিথ্যাচার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন ডা. সংযুক্তা সাহা। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সেন্ট্রাল হসপিটাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে।

গাইনি এ চিকিৎসক বলেন, ‘বিশ্বাস করেন, সেন্ট্রাল হসপিটাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে।

তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি। আঁখি আমার রোগী ছিলেন না। তিনি কুমিল্লার একটি স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন। এ বছরের মার্চে তিনি দুইবার সেন্ট্রালে এসে আমাকে দেখিয়েছিলেন।
নিয়মিত রোগী হতে হলে একজন গর্ভবতীকে গর্ভাবস্থার শুরুতে প্রতি মাসে একবার এবং শেষের দিকে দুই সপ্তাহে একবার দেখাতে হয়। আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না। আঁখি যখন হাসপাতালে আসেন, তখন আমি দেশে ছিলাম না। আমার টিকিট ও বোর্ডিং পাস আমার কাছে আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটর করিনি।
সব মিথ্যা।’

 

সংযুক্তা আরো বলেন, ‘স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে এবং নিজেদের দোষ আড়াল করার জন্য সব রকম পন্থা অবলম্বন করছে। মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তাদেরকে খুঁজে বের করা উচিত। আমিও একজন সন্তানের মা, আমি একজন চিকিৎসক। আমি এদেশেরই লোক। দেশ এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা, সেখান থেকেই আমি মিডিয়ার সামনে সঠিক তথ্যটা তুলে ধরতে চাই।’