NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সংখ্যা ২৩ ছাড়াল


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১০:১১ এএম

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু সংখ্যা ২৩ ছাড়াল

ঢাকা:  সৌদি আরবে হজ করতে গিয়ে এ পর্যন্ত ২৩ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত ৩১ মে থেকে ১৮ জুনের মধ্যে তারা ইন্তেকাল করেন। এর মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ১৮ জন মক্কায়, চারজন মদিনায় ও একজন তায়েফে মারা যান। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছে মক্কায় বাংলাদেশ হজ অফিস।

প্রয়াত হজযাত্রীদের মধ্যে রংপুরের বদরগঞ্জের শহীদুল্যা মন্ডল (৭৬) গত ১১ জুন তায়েফে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এছাড়া ১২ জন হজযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একজন মারা গেছেন হিট স্ট্রোকে। স্বাভাবিকভাবে মারা গেছেন তিনজন। একজন মারা গেছেন হিট স্ট্রোকে। চারজন হজযাত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রয়াত হজযাত্রীরা হলেন- গাইবান্ধার গোবিন্দগন্জের আব্দুল ওয়াহেদ (৪৬), রাজধানীর ডেমরার শাহানারা বেগম (৬৩), পাবনার চকছাতিয়ানী মাঠপাড়ার ডা. শফিকুল ইসলাম (৬৩), শেরপুরের ঝিনাইঘাতির আলী হোসাইন (৬৭), রাজধানীর খিলগাঁওয়ের আইয়ুব খান (৪৮), পঞ্চগড়ের শহীদুল আলম (৬৭), বগুড়ার আদমদিঘীর রোকেয়া বেগম (৬২), নওগাঁর আত্রাইয়ের আদম উদ্দিন মন্ডল (৬২), রংপুর সদরের মতিউর রহমান (৬৮), গাইবান্ধার সাঘাটার আমজাদ হোসেন প্রধান (৫৭), নোয়াখালীর সোনাইমুড়ির আব্দুল মান্নান (৬০), রংপুরের বদরগঞ্জের শহীদুল্যা মন্ডল (৭৬), চট্রগ্রামের কোতয়ালীর আবুল হাশেম (৬১), সাতক্ষীরা সদরের মাখফুরা খাতুন (৬১), চট্রগ্রামের ফিরোজ শাহ কলোনীর আব্দুল মতিন (৬০), মাগুরার মোহাম্মদপুরের সৈয়দ নিয়ামুল হক (৬২), কুমিল্লার দেবিদ্বারের আবুল হোসেন ভূইয়া (৬৯), রাজশাহীর রাজপাড়ার শাহজান আলী (৬৬), কুমিল্লার বরুড়ার আবুল কাশেম (৪৫), কক্সবাজারের চকরিয়ার রিদুয়ান (৬৩), নারায়নগজ্ঞের আড়াইহাজারের আব্দুল গফুর (৬০), যশোরের বাঘারপাড়ার আব্দুল কুদ্দুস খাঁন (৬৩) এবং টাঙ্গাইলের ধনবাড়ীর আব্দুল আজিজ (৬৩)।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত একজন পদস্থ কর্মকর্তা সমকালকে জানিয়েছেন, প্রয়াত হজযাত্রীদের মধ্যে আব্দুল মতিন, সৈয়দ নিয়ামুল হক, আবুল হোসেন ভূইয়া ও আবেদন আজিজকে মদিনার বাকীউল গরকা (জান্নাতুল বাকী) কবরস্থানে দাফন করা হয়েছে। অন্যদের দাফন করা হয়েছে মক্কার শরাইয়া কবরস্থানে। 

মোয়াল্লিম মাওলানা ও মুফতি হোছাইন আহমদ বলেছেন, হজযাত্রীরা মহান আল্লাহর মেহমান। এ জন্য সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়াত হজযাত্রীদের দাফন-কাফনের সব ব্যবস্থা করে থাকে।