NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, অক্টোবর ২১, ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’ জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা : পর্যটন দপ্তরে আগুন, গ্রেপ্তার ১৬০ জনের বেশি যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২ সেই ফেক ভিডিও নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন পরীমনি
Logo
logo

সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:০১ পিএম

সুইজারল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

ঢাকা: সম্প্রতি সুইজারল্যান্ড সফর নিয়ে আগামী বুধবার (২১ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন বুধবার (২১ জুন) দুপুর ১২টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান উপলক্ষে গত ১৩ জুন সুইজারল্যান্ড যান প্রধানমন্ত্রী।

চারদিনের সফর শেষে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে দেশে ফেরেন সরকারপ্রধান।