NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৩:২৪ পিএম

রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে তিন কমিশনার ও সচিব রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন বলে জানান রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, 'গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচনে স্বার্থে ভোটের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা দেওয়া হবে।'

 

তিনি আরো বলেন, 'ভোটকে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে ভোটের তারিখের পূর্ব থেকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।'

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান নির্বাচন কমিশন দেশের সকল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সাক্ষাৎকালে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আইয়াল জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে স্থানীয় সরকারসহ সকল নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, 'কিছু কারিগরি ত্রুটি ছাড়া ইভিএম নির্বাচনে সফলভাবে ব্যবহার করা যাচ্ছে। এছাড়া নির্বাহী বিভাগের সহযোগিতা পাওয়া যাচ্ছে।'

তিনি আরো জানান, ইতিমধ্যে সীমানা চূড়ান্ত করা হয়েছে। আর ভোটের কেন্দ্র চূড়ান্তকরণের প্রক্রিয়া চলমান আছে।

 

প্রধান নির্বাচন কমিশনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করতে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। তাছাড়া সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণও উপস্থিত ছিলেন।