NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রুশ যুদ্ধজাহাজ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪৩ এএম

ভূমধ্যসাগরে নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রুশ যুদ্ধজাহাজ

ভূমধ্যসাগরে রাতের বেলা ভাসতে থাকা একটি নৌকা থেকে ৬৮ জনকে উদ্ধার করেছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ও মালবাহী জাহাজ। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের উদ্ধারের এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রুশ যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ প্রথমে গ্রিস ও জার্মানির পতাকাবাহী ‘ইয়ট-ধাঁচের জলযান’ অ্যাভালনের কাছ থেকে বিপদ সংকেত পেয়েছিল।

গোর্শকভ ও মালবাহী জাহাজ পিজমা সফল উদ্ধার অভিযান পরিচালনা করেছে। যাত্রীদের উদ্ধারের পর চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পরে ওই যাত্রীদের কালিমনোস দ্বীপের কাছে গ্রিসের কোস্টগার্ডের জাহাজে স্থানান্তর করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে নৌকার যাত্রীদের বা তারা কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি রাশিয়া।

অ্যাডমিরাল গোর্শকভ রাশিয়ার অন্যতম নেতৃস্থানীয় যুদ্ধজাহাজগুলোর একটি। অতীতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ও মোতায়েনের জন্য এই যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভূমধ্যসাগরে নৌকার যাত্রীদের উদ্ধারের সময় ঘটনার সময় অ্যাডমিরাল গোর্শকভ কী ধরনের অস্ত্র বহন করছিল তা পরিষ্কার নয়।

গত সপ্তাহে ভূমধ্যসাগরে গ্রিসের উপকূলীয় এলাকায় ভয়াবহ এক নৌকাডুবির ঘটনা ঘটে। এতে মিসর, সিরিয়া ও পাকিস্তানের শত শত অভিবাসীর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে।