NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

যে সাতজন রয়ে গেলেন ঢাকা সতেরোর নির্বাচনে


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৫ এএম

যে সাতজন রয়ে গেলেন ঢাকা সতেরোর নির্বাচনে

ঢাকা: ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে লড়তে চাওয়া সাতজনের মনোনয়নপত্র বৈধ আর আটজনের বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ রবিবার দুপুরে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। তিনি জানান, ঢাকা-১৭ আসনে মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ আর বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

মনোনয়নপত্র বৈধ হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাপার জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির চেয়ারম্যান মনোনীত প্রার্থী মো. কামরুল ইসলাম, গণতান্ত্রী পার্টির মহাসচিব মনোনীত প্রার্থী অশোক কুমার ধর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান।

মনোনয়নপত্র বাতিল হওয়া আটজন হলেন- জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, বিএনএফের মো. মজিবুর রহমান; স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, মো. তারিকুল ইসলাম ভূঞাঁ, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল। রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।’

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ হবে ১৭ জুলাই।

ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।