NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মালয়েশিয়ায় ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৩ এএম

মালয়েশিয়ায় ফ্ল্যাট থেকে বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার

দুই দিন আগে মালয়েশিয়ার পেনাং রাজ্যের বাতু কাওয়ান সেন্ট্রাল পার্ক আইল্যান্ডে থেকেত পুলিশ উদ্ধার করে এক বাংলাদেশির লাশ।  তার দুই দিন না যেতেই মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যের সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্স থেকে সদ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জনকারী ৩৪ বছর বয়সী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে একটি জরুরি কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেরডাং জেলা পুলিশ। সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান বলেন, সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্সে ওই বাংলাদেশি নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।


নিহত বাংলাদেশি নারীর নাম সাদিয়া জামান বলে জানিয়েছে পুলিশ । পুলিশ জানায়, নিহতের বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ৩৪ বছর বয়সী ওই নারী তার স্বামীর সঙ্গে বেশ কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিহত ওই নারী এবং তার বন্ধুরা ঘটনার আগের দিন একটি ডিনার পার্টিতেও যোগ দিয়েছিলেন। সে সময় তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে দেখা যায়নি।

পুলিশ আরও জানায়, মৃত্যুর কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত পুলিশ সেরডাং হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছে এবং এটিকে আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।