NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

সিনেমা দেখতে গিয়ে প্রকাশ্যেই যশকে চুমু খেলেন নুসরাত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
সিনেমা দেখতে গিয়ে প্রকাশ্যেই যশকে চুমু খেলেন নুসরাত

তাদের সম্পর্কটা এখনো মানুষের কাছে পরিষ্কার নয়। কেননা বিয়ে নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য তারা দেননি। তবে একসঙ্গে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। গত বছর তারা একটি পুত্রসন্তানেরও জন্ম দিয়েছেন।

হ্যাঁ, বলছি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তের কথা। তাদের একসঙ্গে বসবাস ও সন্তান গ্রহণ নিয়ে নানান বিতর্ক, সমালোচনা হয়েছে। কিন্তু তাতে মাথা ঘামাননি কেউই। নিজেদের মতই জীবনযাপন করে চলেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন যশ-নুসরাত। কখনো ঘুরতে গিয়ে, কখনো ঘরেই ক্যামেরাবন্দি হন তারা। সেসব ছবিতে প্রেমের উপস্থিতি থাকে শতভাগ।

তবে এবার যেন অতীতের সব ছাড়িয়ে গেলেন নুসরাত ও যশ। সিনেমা দেখতে গিয়ে প্রকাশ্যেই যশের গালে চুমু খেয়েছেন নুসরাত। সেই মুহূর্তের ছবি আবার যশ শেয়ারও করেছেন ইনস্টাগ্রামে। এরপর যা হবার তাই- মুহূর্তেই ভক্তদের মাঝে ভাইরাল।

গত বছরের আগস্টে পুত্র সন্তানের বাবা-মা হন যশ ও নুসরাত। পুত্রের নাম রেখেছেন ঈশান। এরপর গত অক্টোবরে দুর্গাপূজায় শাঁখা-সিঁদুর পরে যশের সঙ্গে দেখা যায় নুসরাতকে। তখন তাদের বিয়ের জোর গুঞ্জন শোনা যায়। কিন্তু তারা নিজেরা বিষয়টি খোলাসা করেননি।

উল্লেখ্য, যশের আগে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সংসার করেছিলেন নুসরাত জাহান। ২০১৯ সালে তারা বিয়ে করেছিলেন। কিন্তু এক বছর পরই সেই সংসার ছেড়ে চলে আসেন অভিনেত্রী। সেই সঙ্গে জানান, ওটা আইন অনুযায়ী বিয়ে ছিল না। কেবল ধর্ম মেনে তারা একসঙ্গে বসবাস করেছিলেন।