NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সিডনি প্রেস ও মিডিয়া ক্লাব আয়োজিত সন্ধ্যায় নাট্যকার শিহাব শাহীন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম

সিডনি প্রেস ও মিডিয়া ক্লাব আয়োজিত সন্ধ্যায় নাট্যকার শিহাব শাহীন

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন নাটক ও চলচ্চিত্র পরিচালক ও চিত্র নাট্যকার শিহাব শাহীনের সঙ্গে এক আড্ডাতে মেতে উঠেছেন সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় লাকেম্বার গ্রামীণ রেস্টুরেন্টে সিডনি প্রেস ও মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে এ আড্ডায় ক্লাবের সদস্যরা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এসময় শিহাব শাহীন বলেন, বাংলাদেশের মিডিয়া জগৎ এখন দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে পৌঁছে গেছে। ওটিটি প্ল্যাটফর্মে এখন সবচয়ে বেশি দর্শক রয়েছেন এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্মাতারা সমান তালে কাজ করছেন।

তিনি গর্ব করে বলেন, বাংলাদেশের নির্মাতারা এতোটাই মেধাবী এবং দারুন কাজ করছেন যে, সব দিক বিচারে যদি প্রথম পাঁচটি ওটিটি প্ল্যাটফর্মের কাজ বেছে নেওয়া হয়, তার মধ্যে বাংলাদেশের নির্মাতাদের তিনটি কাজ অবশ্যই থাকবে।

 

শিহাব শাহীন আরও বলেন, সিডনি ইউনিভার্সিটিতে আমার মেয়ে ভাষাতত্ত্ব নিয়ে পড়ালেখা করছে বলেই আমার এখানে আসার একটা উপলক্ষ মাত্র। আমি এরই মধ্যে ছোট একটা প্রজেক্টের কাজ করেছি। কিন্তু দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনাও আমার রয়েছে। প্রবাসী বাংলাদেশি ছেলে-মেয়েদের গল্প নিয়ে আমি অস্ট্রেলিয়াতে একটা সিরিজে কাজ করবো, যেখানে থাকবে প্রবাসীদের বিভিন্ন গল্প এবং প্রতিভার মিশ্রণ। পাশাপাশি তিনি উপস্থিত নানাবিধ প্রশ্ন আগ্রহ নিয়ে শোনেন এবং উত্তর দেন।