NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

নিয়ম ভেঙে সাধারণ যাত্রীর সঙ্গে হজযাত্রী বহন করেছে সৌদি এয়ারলাইন্স


খবর   প্রকাশিত:  ০৭ নভেম্বর, ২০২৪, ০৯:৩৮ এএম

নিয়ম ভেঙে সাধারণ যাত্রীর সঙ্গে হজযাত্রী বহন করেছে সৌদি এয়ারলাইন্স

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ম ভেঙে বাণিজ্যিক ফ্লাইটে হজযাত্রী বহন করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া)। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড (শুধুমাত্র হজযাত্রী থাকবে) ফ্লাইট পরিচালনার নির্দেশনা ছিল ধর্ম মন্ত্রণালয়ের। তবে সাধারণ যাত্রীদের সঙ্গে হজযাত্রী বহন করেছে তারা।

হজযাত্রীদের দুর্ভোগ কমাতে ডেডিকেটেড হজ ফ্লাইটে পরিবহন বাবদ জনপ্রতি ১ লাখ ৯৮ হাজার টাকা নির্ধারণ করে সরকার। একইসঙ্গে হজযাত্রীদের নির্বিঘ্নে চেক ইন ও ইমিগ্রেশনের আয়োজন করা হয়েছে আশকোনা হজ ক্যাম্পে।

 

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, গত ১৩ জুন এসভি-৮০৫ ফ্লাইটে সাধারণ যাত্রীর সঙ্গে হজযাত্রীদের রিয়াদে নিয়ে যাওয়া হয়। এরপর রিয়াদ থেকে তাদের ডমেস্টিক ফ্লাইটে জেদ্দা পৌঁছে দেওয়া হয়। বাণিজ্যিক ওই ফ্লাইটে প্রায় ৭০ জন হজযাত্রী ছিলেন।

এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) ইউনাইটেড লিংক লিমিটেডের একজন কর্মকর্তা ঢাকা পোস্টের কাছে দাবি করেন, ধর্ম মন্ত্রণালয়কে জানিয়েই কমার্শিয়াল ফ্লাইটে হজযাত্রী নেওয়া হয়েছে। সৌদি এয়ারলাইন্সের ডেডিকেটেড হজ ফ্লাইটের কিছু ক্যাপাসিটি লস হয়েছে, সেটা অ্যাডজাস্ট করতেই কমার্শিয়াল ফ্লাইটে হজযাত্রী নেওয়া হচ্ছে।

তবে আশকোনায় হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বাণিজ্যিক ফ্লাইটে হজযাত্রী বহনের বিষয়টি আমাদের জানায়নি সৌদি এয়ারলাইন্স।

উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে অনেক হজফ্লাইট বাতিল হয়েছে এবছর। হজফ্লাইটের ক্যাপাসিটি লস সামলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সকে অতিরিক্ত ফ্লাইটের আবেদন করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। এরইমধ্যে সৌদি আরবে আবেদন করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর অনুমতি চেয়েছে বিমান।