NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা কঠিন, দাবি সৌরভের


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ এএম

বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা কঠিন, দাবি সৌরভের

২০১৩ সালে সর্বশেষ আইসিসি ইভেন্টে সাফল্যের দেখা পেয়েছিল ভারত। ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এরপর থেকে গেল ১০ বছরে কোনো শিরোপা জিততে পারেনি দক্ষিণ এশিয়ার দলটি। নেতৃত্বের ব্যাটন ধোনির হাত ঘুরে বিরাট কোহলি হয়ে রোহিত শর্মার হাতে গেছে। কিন্তু ফল বদলায়নি। বারবার আইসিসি প্রতিযোগিতার সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে। ভারতের এমন ব্যর্থতায় আইপিএলের সঙ্গে তুলনা টানলেন সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে ভারতীয় কোচ ও  অধিনায়ক। আর এখানেই মূলত রোহিতকে সমর্থন দিচ্ছেন সৌরভ। তার মতে, বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন। অধিনায়ক হিসেবে ভারতকে কোনো শিরোপা জেতাতে না পারলেও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসকে মহেন্দ্র সিং ধোনির সমান ৫টি শিরোপা এনে দিয়েছেন রোহিত।

ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাককে’সৌরভ বলেছেন, ‘রোহিতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ও আর ধোনি (ক্যাপ্টেন হিসেবে) ৫টি করে আইপিএল জিতেছে।  আইপিল চ্যাম্পিয়ন হওয়া নিতান্ত সহজ কাজ নয়। বিশ্বকাপ জেতার থেকেও আইপিএল চ্যাম্পিয়ন হওয়া আরও কঠিন, কেননা সেখানে ১৪টি (লিগ) ম্যাচ খেলার পরেও প্লে-অফের বাধা টপকাতে হয়। বিশ্বকাপে ৪-৫টি ম্যাচ খেলেই সেমিফাইনালে উঠা যায় এবং তারপরেই ফাইনাল। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭টি ম্যাচ খেলতে হয়।’