NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

প্রধানমন্ত্রী আজ জেনেভায় যাচ্ছেন


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৩, ০৭:৫৪ পিএম

প্রধানমন্ত্রী আজ জেনেভায় যাচ্ছেন

ঢাকা: চার দিনের সফরে আজ মঙ্গলবার সকালে সুইজারল্যান্ডের জেনেভায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জেনেভায় সবার জন্য সামাজিক ন্যায়বিচার বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামীকাল বুধবার দুই দিনব্যাপী ওই সম্মেলন শুরু হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভারেলা, ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কৈলাশ সত্যার্থীসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথি সম্মেলনে বক্তব্য দেবেন।

 

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে। জেনেভা সময় বিকেল সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা।