NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সিডনিতে প্রবাসী সাংবাদিককে সম্মাননা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনিতে প্রবাসী সাংবাদিককে সম্মাননা

সিডনি প্রবাসী সাংবাদিক নাইম আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানো হয়েছে। রবিবার সিডনির ক্যাম্বেলটাউনে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া আইইউবি'র ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবে কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ তাকে এ সম্মাননা জানায়।

অনুষ্ঠানে এআইএ অস্ট্রেলিয়ার সভাপতি এম রাফিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান গত এক যুগ ধরে সিডনিতে কমিউনিটির সংবাদ পরিবেশনের স্বীকৃতি স্বরূপ নাইম আবদুল্লাহর হাতে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এম রাফিউর রহমান রনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বিগত বছরগুলোতে এসোসিয়েশন অফ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এ্যালামনাই অস্ট্রেলিয়া'র সংবাদগুলো অস্ট্রেলিয়াসহ বহির্বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের সকলের পক্ষ থেকে নাইম আবদুল্লাহকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।