NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৬:০৮ এএম

ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু

ঢাকা: রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয় চলতি বছরে ডেঙ্গুতে ২৬ জনের মৃত্যু হলো।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৫০ জন মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং অন্যরা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৩৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এর মধ্যে ঢাকায় ২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮২৮ জন।

 

এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৪ জন। ঢাকায় ২০১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।