NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয়


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৭ এএম

>
যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয়

যুক্তরাষ্ট্র বা বাংলাদেশ কোনো দেশই একেবারে নিখুঁত নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার (২৯ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের ২৪৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের কোনোটিই একেবারে নিখুঁত নয়। আমেরিকার প্রতিষ্ঠাতারা আরও নিখুঁত একটি ঐক্যতা গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমরা আমেরিকানরা এই চ্যালেঞ্জটিকেও গুরুত্বের সঙ্গে নিই, যখন আমাদের গণতন্ত্রের দুর্বলতাগুলোকে মোকাবিলা করি।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের সময়টিতে, আমরা রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া আরেকটি (বাংলাদেশ) দেশের প্রতি শ্রদ্ধা জানাই।

পিটার হাস বলেন, আমরা শ্রদ্ধা জানাই এমন একটি দেশকে (বাংলাদেশ) যেটি অনেক প্রতিকূলতা জয় করে এসেছে। ভবিষ্যত বাংলাদেশের জন্য কী বয়ে আনবে এবং বাংলাদেশ ভবিষ্যতের জন্য কি নিয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা অপেক্ষা করছি।