NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মিশিগানে বহুজাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশিরা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ এএম

মিশিগানে বহুজাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশিরা

বাংলাদেশ, ভারত, চীন ও কোরিয়ার চৌকষ ৬০ টিমের অংশগ্রহণে ২৮-২৯ মে দ্ই দিনব্যাপী অনুষ্ঠিত ‘মাসুম রিয়েল্টি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ এ বাংলাদেশি খেলোয়াড়রাই চ্যাম্পিয়নশিপে ট্রফি লাভ করেছেন। 

মিশিগান স্টেটে ওয়ারেন সিটির ওয়ারেন এ্যাথলেটিক ক্লাবে মাসুম রিয়েল এ্যাস্টেট গ্রুপের আয়োজনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট প্রিমিয়ার, এডভান্স, ইন্টারমিডিয়েট ও বিগেইনার নামে চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। ৬০ টিমের মধ্যে ছিল প্রিমিয়ার গ্রুপে-১২, এডভান্স গ্রুপে ২৪ এবং বিগেনার গ্রুপে ২৪ টিম। উপস্থিত দর্শকরা টুর্নামেন্টের উজ্জীবনী সৌন্দর্যে কর্মদিবসের কর্মপ্রবাহের ক্লান্তি ঝরিয়েছেন মুহুর্মুহু উল্লাস ধ্বনির মধ্য দিয়ে।

তুমুল প্রতিযোগিতা শেষে প্রিমিয়ার গ্রুপ থেকে খালেদ ও মঙ্গল চ্যাম্পিয়ন এবং অনুপ ও জেং রানারআপ। এডভান্স গ্রুপ থেকে সাইনুল ও ইমরান চ্যাম্পিয়ন এবং জাকারিয়া ও তায়েফ রানারআপ। ইন্টারমিডিয়েট গ্রুপের সাজিব ও রেজওয়ান চ্যাম্পিয়ন এবং ফরহাদ ও অপু রানারআপ। বিগেইনার গ্রুপে আরিফ ও হাসান চ্যাম্পিয়ন এবং শাকিল ও কাইয়ম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন।