NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভায় সম্প্রীতির জয়গান


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩৯ পিএম

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভায় সম্প্রীতির জয়গান

নিউইয়র্ক: শতাধিক সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ সোসাইটির বিশেষ সাধারণ সভায় কম্যুনিটির প্রাণের মেলা বসেছিল। নবীন-প্রবীণের প্রাণবন্ত উপস্থিতিতে এবং মুক্ত আলোচনার মধ্যদিয়ে সোসাইটির গঠনতন্ত্রের কিছু বিধি পরিবর্তন করা হয়েছে। 

এর অন্যতম হচ্ছে বোর্ড অব ট্রাস্টির সদস্যরা নির্বাচন কমিশনের সদস্য হতে পারবেন না এবং কোন প্যানেলের প্রচারাভিযানেও অংশ নিতে পারবেন না। বোর্ড অব ট্রাস্টির মেয়াদ কমিয়ে দু’বছর করা হয়েছে। আজীবন সদস্য ফি ৫০০ ডলার থেকে বাড়িয়ে ৮০০ ডলার করার প্রস্তাবটি গৃহিত হয়নি। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে টানা দু’বছর দায়িত্ব পালনকারিরা পুনরায় তৃতীয় মেয়াদের প্রার্থী হতে পারবেন না।

বিশেষ একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বাংলাদেশের কোন রাজনৈতিক আয়োজনে সম্পৃক্ত হতে পারবে না বাংলাদেশ সোসাইটি। তবে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি এবং পররাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে পারবে। 

 

উল্লেখ্য, বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী বর্তমান কমিটির ৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভা আহ্বান করে নিজেদের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন বলে অনেকে মন্তব্য করেছেন। 

আরও উল্লেখ্য, সোসাইটির ইতিহাসে কোন সাধারণ সভায় এবারই সর্বাধিকসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। কুইন্স প্যালেসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রব মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। সভা পরিচালনায় সামগ্রিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট ফারুক চৌধুরী এবং প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ। 

মঞ্চে উপবেশনকারি নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সাবেক সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, গঠনতন্ত্র সংশোধনী কমিটির চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বি, আনোয়ার হোসেন, খোকন মোশারফ, আজিমুর রহমান বোরহান, মেহবুবুর রহমান বাদল প্রমুখ। 

আলোচনায় অংশ নেন গিয়াস আহমেদ, ওয়াসি চৌধুরী, আতাউর রহমান সেলিম, আবুল ফজল দিদারুল হক, বাবুল চৌধুরী, আবুল কাশেম, সাখাওয়াত বিশ্বাস, জামান তপন। বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন অ্যাডভোকেট মজিবর রহমান, বদরুল খান, রোকন হাকিম, সরাফ সরকার,রুহুল আমিন সরকার, সালামত উল্লাহ, ইঞ্জিনিয়ার মো.ফজলুল হক, হাজী মফিজুর রহমান, জাহিদ হোসেন মিন্টু, নাজমুল হাসান মানিক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, তোফায়েল চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, ইউসুফ জসীম, ফখরুল ইসলাম দেলোয়ার, বদরুল হক আজাদ, মীর মশিউর রহমান, রাফেল তালুকদার, বাসেত রহমান, নজরুল ইসলাম, এমদাদুল হক কামাল, আহসান হাবিব, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, কামাল পাশা, মাসুদুল হক সানু, জহির মোল্লাহ, আমিনুল ইসলাম প্রমুখ। 

মূল আলোচনার প্রারম্ভে করোনাসহ বিভিন্ন কারণে মৃত্যুবরণকারি বাংলাদেশ সোসাইটির কর্মকর্তাগণের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।