NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

মিশরে নাশকতার অভিযোগে ১০ জনের মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ এএম

>
মিশরে নাশকতার অভিযোগে ১০ জনের মৃত্যুদণ্ড

নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও সরকারি স্থাপনা লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড ও আরও অর্ধশতাধিক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মিশরের একটি আদালত।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে রাজধানী কায়রোতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা ও নাশকতার অভিযোগ প্রমাণিত হয়েছে। বর্তমান মিশরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুড এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

মঙ্গলবারের রায়ে দুই শতাধিক ব্যক্তিকে দণ্ড দিয়েছেন আদালত। আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই গণবিচারকে ‘চরম অন্যায্য’ বলে বর্ণনা করে সাজা বাতিলের আহ্বান জানিয়েছে।

মিশরের সেনাবাহিনী ২০১৩ সালে দেশটির নির্বাচিত ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন শুরু করে। এটি আধুনিক মিশরের ইতিহাসে গোষ্ঠীটির বিরুদ্ধে অন্যতম সবচেয়ে বড় দমনপীড়নের ঘটনা।

চলতি বছর জানুয়ারিতে মিশরের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্রান্ড মুফতির কাছে মুসলিম ব্রাদারহুডের চিহ্নিত আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য চিঠি পাঠিয়েছিলেন আদালত।