NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

পর্তুগালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ এএম

পর্তুগালে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস লিসবন।

এই উপলক্ষে মঙ্গলবার (০৬ জুন) বিকেলে দূতাবাসের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ দূতাবাস, লিসবনের চার্জ দ্যা এ্যফেয়ার্স আলমগীর হোসেন দূতাবাসের অনান্য কর্মকর্তা কর্মচারীগণকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। 

 

'জুলিও কুরি শান্তি পদক' প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'জুলিও কুরি শান্তি পদক' প্রাপ্তির গুরুত্ব ও তাৎপর্যের উপর এক আলোচনা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ও প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্য শেখ রেহানার সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।