NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৮ এএম

বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ঢাকা: নিরাপত্তা ও বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে নিজেদের আগ্রহ পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে এই আগ্রহের কথা জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল বলেন, 'গত বছর আমরা একটি বার্ষিকী উদযাপন করেছি, যেটি বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কিত এবং ২০২৩ সালে আমরা সেই সম্পর্ককে আরও গভীর করার জন্য উন্মুখ। এমন বেশকিছু ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এই সহযোগিতা আরও গভীর করতে চাই।'

তিনি বলেন, নিরাপত্তা সহযোগিতা ছাড়াও জলবায়ু, বাণিজ্য ও অন্যান্য অনেক বিষয়ে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সন্ত্রাস দমনে মার্কিন সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, অবশ্যই এটি এমন একটি সমস্যা যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কিছু সহকর্মীর সঙ্গে এই বিষয়ে অনেক কথা বলেছি। তার মধ্যে একটি ছিল বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি।