NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ১৫, ২০২৬ | ৩১ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ ১৫ আগস্ট সর্বোচ্চ সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী ‘অগ্রগতি হলে জানানো হবে’, প্রধানমন্ত্রীর সফর নিয়ে বলল দিল্লি খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে : ট্রাম্প শোকাবহ ১৫ আগস্ট আজ ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর বিশেষ ব্যবস্থা: চলতি বছরের শেষেই চালু হচ্ছে নতুন প্রকল্প প্রধানমন্ত্রীর সঙ্গে গণিত অলিম্পিয়াডে পদকজয়ীদের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ীদের আলোচনা, বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহ উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে ধস, নিহত ৬ কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
Logo
logo

স্বাস্থ্য বাজেটে জিডিপির ৩ শতাংশ চান স্বাস্থ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২০ এএম

স্বাস্থ্য বাজেটে জিডিপির ৩ শতাংশ চান স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: গত বছরের তুলনায় স্বাস্থ্য বাজেটে বরাদ্দ একটু বেড়েছে। তবে এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র এক শতাংশ। এটি দুই থেকে তিন শতাংশ হলে ভালো হতো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান।

জাহিদ মালেক বলেন, আমরা খুব অল্প বাজেটে কাজ করি। আমাদের আশেপাশের দেশ ৩, ৪, ৮ এমনকি জিডিপির ১০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্য খাতে ব্যয় করে, যেন স্বাস্থ্য সেবাটা ভালো হয়। কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল।

তিনি বলেন, স্বাস্থ্য ভালো না থাকলে সবকিছুই বন্ধ হয়ে যায়। অথচ আমরা জিডিপির ১ শতাংশ দিয়ে কাজ করি। আমরা যদি জিডিপির ২-৩ শতাংশ পেতাম, তাহলে তাহলে যেকোনো উন্নত দেশের চেয়ে আমরা ভালো এবং বেশি সেবা দিতে পারতাম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে আমাদের অনেক অর্জন রয়েছে। পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। মাতৃ এবং শিশুমৃত্যুর হার কমিয়ে যে অর্জন করা হয়েছে, সেটাও সম্ভব হয়েছে আপনাদের (নার্সদের) কারণে। আপনারা সবাই কাজ করেছেন বিধায় এটা হয়েছে।  

তিনি বলেন, আমাদের দেশে জনসংখ্যার হার কিছুটা কমে আসছে। আপনাদের সেবায় স্বাস্থ্য খাতের গুণগত মান আরও ভালো হবে আশা করি। সরকার আপনাদের উন্নয়নে অনেক ব্যবস্থা নিয়েছে।  

জাহিদ মালেক বলেন, নার্সিংয়ের কারিকুলামও আরও আপডেট করা হচ্ছে। আপনাদের গুণগত মান যেন আরও উন্নত হয়, সেদিকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। গুণগত মান উন্নয়নের মাধ্যমে দেশে এবং বিদেশে যেন আপনারা চাকরি পেতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো হয়েছেন, তা নিয়ে আমরা গর্ব করি। ভ্যাকসিন হিরো হওয়ার পেছনে বিভিন্ন কাজ কারা করেছেন, এই নার্সরাই সেই কাজ করেছেন। একদিনে আমরা যে এক কোটি ২০ লাখ ভ্যাকসিন দিয়েছি, এর পেছনেও বিরাট ভূমিকা রয়েছে নার্সদের।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের চ্যালেঞ্জ হলো স্বাস্থ্য সেবায় জনবল কম। আমরা হিসাব করে দেখেছি আমাদের ডাক্তার-নার্স এবং অন্যান্য জনবল মিলে প্রতি ১০ হাজার জনের জন্য ২০ জনও নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাহিদা হলো প্রতি ১৯ হাজার জনের জন্য ৪০ জন জনবল থাকবে। অর্থাৎ চাহিদার অর্ধেক জনবল নিয়ে আমরা কাজ করছি। সেই অর্ধেক জনবল নিয়েই আমরা বিশ্বে সুনাম অর্জন করেছি। পুরো জনবল দিলে আমরা বিশ্বে এক নম্বরে চলে যেতাম।

এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।