NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

এ বছর বাংলাদেশ সফর করবেন জিসিসি মহাসচিব


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ০৯:০৫ পিএম

>
এ বছর বাংলাদেশ সফর করবেন জিসিসি মহাসচিব

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে চায় গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। স্মারক সই করতে চলতি বছর বাংলাদেশ সফর করবেন সংস্থাটির মহাসচিব ড. নায়েফ ফালাহ এম আল-হাজরাফ।

বুধবার (২৯ জুন) রিয়াদ জিসিসির সচিবালয়ে অনুষ্ঠিত সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারীর সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান জিসিসি মহাসচিব।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ ও জিসিসি সচিবালয় ইতোমধ্যে সমঝোতা স্মারকটি চূড়ান্ত করেছে এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সমঝোতা স্মারক সইয়ের জন্য জিসিসি মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

মহাসচিব জানান, বাংলাদেশ ও জিসিসি দেশগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ ও বোঝাপড়ার ভিত্তিতে অত্যন্ত শক্তিশালী বন্ধন রয়েছে। 

তিনি বাংলাদেশের আর্থসামাজিক ও কৃষি উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও অন্যান্য অনেক বিষয়ে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন জিসিসি মহাসচিব।

বাংলাদেশ ও জিসিসি পারস্পরিক সুবিধার জন্য অগ্রাধিকারভিত্তিক ক্ষেত্র চিহ্নিতকরণ ও সেসব ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারে বলে মহাসচিব জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি খাদ্য উৎপাদনকারী দেশ এবং কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা ও অভিজ্ঞতা জিসিসি সদস্য রাষ্ট্রসমূহের খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী উল্লেখ করেন যে, জিসিসি দেশ এবং মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম জ্বালানি যোগানদাতা অঞ্চল এবং বিশ্ব রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি ইয়েমেনে শান্তির জন্য সাম্প্রতিক উদ্যোগের জন্য জিসিসি মহাসচিবের প্রশংসা করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসিসির সম্পৃক্ততার ও প্রশংসা করেন।

মহাসচিবকে রাষ্ট্রদূত জানান, তিনি বাংলাদেশ সফর করলে আর্থ-সামাজিক উন্নয়ন সরাসরি দেখার সুযোগ পাবেন। পাশাপাশি পারস্পরিক বাণিজ্য বৃদ্ধিসহ অনেক বিষয়ে বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে সম্যক ধারনা পাবেন।

রাষ্ট্রদূত সহযোগিতা কাঠামোর সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমঝোতা স্মারকটি সইয়ে জোর দেন। বৈঠকে দূতাবাসের কাউন্সেলর হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।