NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বিকেলেই যেন ‘সন্ধ্যা’ নামল রাজধানীতে


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:৩৯ এএম

বিকেলেই যেন ‘সন্ধ্যা’ নামল রাজধানীতে

ঢাকা: সূর্য ডোবার আগেই যেন সন্ধ্যা নেমে আসে রাজধানীতে। বিকেল পৌনে ৪টার দিকেই অন্ধকার হয়ে গেছে চারদিক। তবে ১৫ মিনিট পর আবারও আকাশ পরিষ্কার হতে শুরু করে।

গতকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা, রাজধানীর কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হয়েছে।

তবে এতে তাপমাত্রার ওপর কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই ছিল ভাপসা গরম।

 

এদিকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দুই বিভাগের কোথাও কোথাও হতে পারে ভারি বৃষ্টি।

এতে দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এতে কোনো কোনো অঞ্চল থেকে দূর হতে পারে তাপপ্রবাহ, গরম কমে ফিরতে পারে স্বস্তি।