NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৬ পিএম

মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী

বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ-কে বাংলাদেশের প্রসিদ্ধ আম উপহার পা‌ঠি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পাঠানো আম সোমবার (৫ জুন) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্ত‌ান্তর করা হ‌য়ে‌ছে।

মালদ্বী‌পের বাংলা‌দেশ দূতাবাস জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতির জন‌্য পাঠানো আম— বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের চিফ অব প্রটোকল আহমেদ সিয়ানের নিকট হস্তান্তর করেন।

মালদ্বী‌পের চিফ অব প্রটোকল দেশ‌টির রাষ্ট্রপতির পক্ষ হতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) ও হেড অব চ্যান্সারি জনাব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২১ ও ২০২২ সালেও প্রধানমন্ত্রী উপহার স্বরুপ মালদ্বীপে বাংলাদেশি আম পাঠিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের আম