NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

ক্যানসারের নামে ৪৪ লাখ টাকা হাতিয়ে উড়ালেন বিদেশ ঘুরে, জুয়া খেলে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৪৭ এএম

>
ক্যানসারের নামে ৪৪ লাখ টাকা হাতিয়ে উড়ালেন বিদেশ ঘুরে, জুয়া খেলে

ক্যানসারে আক্রান্ত হয়েছেন জানিয়ে অনলাইনে তহবিল সংগ্রহের ওয়েবসাইট গোফান্ডমিতে পেইজ চালু করেছিলেন এক নারী। অনেকেই তাকে সহায়তার জন্য এগিয়ে আসেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৭০০ জন দাতা অনলাইনে এই নারীকে দান করেন ৪৫ হাজার ইউরো। যা বাংলাদেশি প্রায় ৪৪ লাখ ৪৫ হাজার টাকার বেশি।

পরে জানা যায় নিকোল এলকাব্বাস নামের এই নারী সবাইকে বোকা বানিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আসলে তিনি ক্যানসার আক্রান্ত নন। শুধু তাই নয়, প্রতারণার মাধ্যমে সংগৃহীত এই টাকা তিনি বিদেশ ঘুরে, জুয়া খেলে উড়িয়ে দিয়েছেন, করেছেন কেনাকাটাও।

এমনকি তিনি টটেনহ্যাম হটস্পার একটি ম্যাচ দেখতে বিলাসবহুল বক্সের টিকেট কেটেছিলেন ৩ হাজার ৫৯২ ইউরো (৩ লাখ ৫৪ হাজার ৮৭৬ টাকা) দিয়ে।

৪৪ বছর বয়সী নিকোল ইংল্যান্ডের কেন্টের ব্রডস্টেয়ার্সের বাসিন্দা। গোফান্ডমিতে ক্যানসারে আক্রান্তের মিথ্যা দাবি করে ৪৫ হাজার ৩৫০ ইউরো তুলেছিলেন তিনি। স্পেনের একটি হাসপাতালে ডিম্বাশয়ের ক্যানসারের চিকিত্সার জন্য অর্থ-সহায়তা চেয়ে পেইজটি চালু করেছিলেন।

dhakapost
গোফান্ডমিতে চালু করা পেইজে পিত্তথলির অস্ত্রোপচারের পর তোলা একটি ছবি জুড়ে দেন নিকোল

তহবিল সংগ্রহের কয়েকদিন আগে হাসপাতালের চিকিৎসকরা তাকে ক্যানসার মুক্ত ঘোষণা করেছেন বলে জানিয়েছিলেন। বলেছিলেন, হাসপাতালের পাওনা পরিশোধের সক্ষমতা তার নেই, সবার সহযোগিতা প্রয়োজন।

ক্যানসার আক্রান্তের ভান করে অর্থ হাতিয়ে নেওয়া এই নারীর বিরুদ্ধে তদন্ত করেছে কর্তৃপক্ষ। প্রায় ৭০০ জন ভূক্তভোগীর কাছ থেকে ৪০ লাখের বেশি টাকা হাতিয়ে নেন। তদন্তে এই নারীর ক্যানসার আক্রান্তের দাবিটি মিথ্যা এবং প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। কোনও আর্থিক সম্পদ অথবা ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা না থাকায় আদালত তাকে আগামী ২৮ দিনের মধ্যে মাত্র ৫ ইউরো শোধ করার নির্দেশ দিয়েছেন।

তদন্তকারীরা নিকোলের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর দেখেছেন, কেন্টের এই নারী বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে ৩ লাখ ৬০ হাজার ইউরো (বাংলাদেশি সাড়ে ৩ কোটি টাকার বেশি) হাতিয়েছেন। আর এই অর্থের বেশিরভাগই তিনি উড়িয়েছেন বিদেশ ঘুরে, জুয়া খেলে, কেনাকাটা করে।

তদন্তকারীরা কেন্টারবুরি ক্রাউন আদালতকে বলেছেন, নিকোল শুধুমাত্র ২০১৮ সালেই জুয়া খেলে উড়িয়েছেন ৬০ হাজার ইউরোর (বাংলাদেশি ৫৯ লাখ ২৭ হাজার টাকা) বেশি। আর নিজের এই অভ্যাসকে ‘অতিরিক্ত, অনিয়মিত এবং চরম’ বলে বর্ণনা করেছেন তিনি।

২০২০ সালের নভেম্বরে আদালতের শুনানিতে নিজের দোষ স্বীকার করেননি সাবেক এই হ্যারোডস ফ্যাশন পরামর্শক। সেই সময় নিকোল দাবি করেছিলেন, তিনি সত্যিই বিশ্বাস করেছিলেন যে— তার ক্যান্সার হয়েছে। গত বছর এলকাব্বাসকে দুই বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়। বিচারক মার্ক উইকিস বলেছেন, জুয়া খেলার অভ্যাসের কারণে তিনি লোকজনের সাথে ইচ্ছেকৃত প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করতেন।